• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৬:২১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

৩০ জুলাই ২০২৬ সকাল ০৮:১৮:৪৩

তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এই প্রত্যাবাসন কবে শুরু হবে বা কত সময়ের মধ্যে সম্পন্ন হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সূচি জানাননি।

২৯ জুলাই বুধবার আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও প্রাথমিকভাবে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে দেশটি।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-এর বরাত দিয়ে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। আনোয়ার ইব্রাহিম বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তিনি বলেন, ‘অনেকে বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠিয়ে দিতে। কিন্তু কোথায় পাঠাব? আগে মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে রাজি ছিল না। আমাদের সঙ্গে সুসম্পর্কের কারণেই এখন তারা প্রথম ধাপে মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে গ্রহণে সম্মত হয়েছে।’

বাংলাদেশ ছাড়াও সংঘাত ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা বহু রোহিঙ্গা বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন।

এদিকে, সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কার্যালয়ের সামনে শতাধিক রোহিঙ্গা সমবেত হন। পরে দেশটির কর্তৃপক্ষ তাদের কুয়ালালামপুর, সেলাঙ্গর ও পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে।

আনোয়ার ইব্রাহিম জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯