• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৫৯:৫৬ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বড় নিয়োগ

৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৭:৩৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বড় নিয়োগ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদন  ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা

১. সহকারী হিসাব কর্মকর্তা: পদসংখ্যা: ১৯

২. সহকারী মাঠ তত্ত্বাবধায়ক: পদসংখ্যা: ৩৭

৩. উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন): পদসংখ্যা: ১৪

৪. উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব): পদসংখ্যা: ১৫

৫. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন): পদসংখ্যা: ১৪

৬. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব): পদসংখ্যা: ১৩

বেতন

১. সহকারী হিসাব কর্মকর্তা: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. সহকারী মাঠ তত্ত্বাবধায়ক: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

৩. উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন): ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব): ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন): ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব): ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা: ১৮ থেকে ৩২

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন ফি: ১ ও ২ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ); ৩ থেকে ৬ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর

আবেদনের শেষসময়: ২৯ সেপ্টেম্বর

আবেদন যেভাবে: বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

বিশেষ নির্দেশনা- ২১ মে ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ