• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৫১:৩৮ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ১২০ টাকা ফি দিয়ে পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী

১৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:২১:৫০

লালমনিরহাটে ১২০ টাকা ফি দিয়ে পুলিশে চাকরি পেলেন ১৭  তরুণ-তরুণী

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এর মাধ্যমে মাত্র ১২০ টাকা সরকারি ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের চাকরি পেলেন ১৭ জন নারী-পুরুষ।

১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে লালমনিরহাট পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার তরিকুল ইসলাম মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অনেকে আবেগে অশ্রুসিক্ত হয়ে পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের উদ্দেশে বলেন, সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তারা যেন বাংলাদেশ পুলিশের ভাবমর্যাদা আরও উজ্জ্বল করবেন।

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ, জুন-২০২৫-এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:২৯

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:০৯




ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭


যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭