• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৫৫:৫৫ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী মেসিডোনিয়া

১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৫৬:২৮

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী মেসিডোনিয়া

নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর প্রায় সকল দেশেই বাংদেশি অভিবাসীরা শিক্ষা কিংবা চাকরির জন্য বসবাস করছে। এবার  বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া।

Ad

৩১ জানুয়ারি বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোদান ইউজোনোব। সেখানেই বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন মেসিডোনিয়ান রাষ্ট্রদূত।

Ad
Ad

বিভিন্ন কেটাগরির মধ্যে আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় হবে ৪০০ ইউরো। তবে কী পদ্ধতিতে এবং কত সংখ্যক কর্মী নেবে নর্থ মেসিডোনিয়া, তা এখনো নির্ধারণ করা হয়নি।

কর্মী নিতে বাংলাদেশের পক্ষ থেকে সমঝোতা চুক্তির কথা বলা হয়েছে। এ সময় নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সমঝোতা স্মারকের নমুনা চেয়েছেন। শিগগিরই নমুনা সমঝোতা স্বারক মেসিডোনিয়ায় পাঠানো হবে বলে আশ্বস্ত করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, আমরা নতুন শ্রমবাজার সৃষ্টির চেষ্টা করছি। নর্থ মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এসেছিলেন। নর্থ মেসিডোনিয়া নতুন শ্রমবাজার। তারা নতুন দেশ হিসেবে আমাদের দেশ থেকে কর্মী নেবে। সে ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৬:৩০

লেবুর হালি ২০০
লেবুর হালি ২০০
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:৩৯


দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩১:০১

‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা, পাবেন যারা
‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা, পাবেন যারা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৯:৪৭




দৌলতপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান
দৌলতপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৫:১৩

নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ
নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:৪৫


Follow Us