• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৪২:৩৭ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

এক সপ্তাহে তিন বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত

১৭ জুন ২০২৬ সকাল ০৮:০১:২৯

এক সপ্তাহে তিন বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় গত এক সপ্তাহে তিনটি বিস্ফোরণের ঘটনায় দুই ভারতীয় সেনা নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। ১৬ জুন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ বিস্ফোরণের ঘটনা ঘটে মঙ্গলবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে। এলওসি বরাবর টহল দেওয়ার সময় এ বিস্ফোরণে চার সেনাসদস্য আহত হন। আহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) রয়েছেন। পরে তাদের বিমানযোগে উদমপুরের সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, গত এক সপ্তাহে সংঘটিত তিনটি বিস্ফোরণই দুর্ঘটনাজনিত। তবে সর্বশেষ বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে ৯ জুন উরি সেক্টরের কামালকোট এলাকায় গ্রেনেড বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত হন। নিহতরা হলেন সোয়ার চাভান বিক্রম বালকৃষ্ণ ও স্যাপার যাদব অর্জুন রাজেন্দ্র। ওই ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হন।

এছাড়া ১২ জুন পুঞ্চ সেক্টরে এলওসির কাছে আরেকটি বিস্ফোরণে দুই সেনাসদস্য আহত হন। ঘটনাটি নিয়েও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ভারতীয় সেনাবাহিনী।

এদিকে গত রোববার পুঞ্চ জেলার মেনধার সেক্টরের বালাকোট এলাকায় এলওসি বরাবর গোলাগুলির খবর পাওয়া গেছে। একই সময়ে রাজৌরি জেলায় সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে ‘অপারেশন শেরাওয়ালি’ নামে অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। প্রায় তিন সপ্তাহ ধরে চলমান এই অভিযানে অতিরিক্ত সেনা ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অবশেষে অনুশীলন মাঠে ফিরলেন নেইমার
অবশেষে অনুশীলন মাঠে ফিরলেন নেইমার
১৭ জুন ২০২৬ সকাল ০৯:১৫:৩৮








Follow Us