• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৩৬:৪২ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪২:১০

ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন ইস্যুতে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ।

Ad

বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতিও সমর্থন জানান ওআইসি নেতারা।

উল্লেখ্য, আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৭:৫১








নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৯:৪২



Follow Us