• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১২:১৫ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৪:৫৪

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।’

২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

মন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা ও ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন গণমাধ্যম ব্যবস্থার সঙ্গে আমরা এখনো পুরোপুরি যুক্ত হতে পারিনি। সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনতে চাই। তথ্য মন্ত্রণালয় যখন প্রতিষ্ঠিত হয়, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। বর্তমানে যেভাবে তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যমের বিস্তার ঘটেছে, তার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় এতদিনে পুরোপুরি করা সম্ভব হয়নি।’

Ad

বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মনোমালিন্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো পূর্ণাঙ্গভাবে অবহিত নন। বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজন হলে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেক বিতরণ করেন। এসময় ৬১ জন ক্ষতিগ্রস্তের মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৯:৪২




Follow Us