আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সময়ও জীবিত ও অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, তিনি তাদের জানিয়েছেন, ‘আমি তাঁর সঙ্গে যোগাযোগে আছি। সব কিছু ঠিক আছে।’


তিনি আরও জানান, ‘গতকাল তার নিরাপত্তা বিভাগের একটি ভবন লক্ষ্য করা হয়েছিল। তিনজন দেহরক্ষী (আইআরজিসির সদস্য) নিহত হয়েছে। তবে তার নিজস্ব বাসভবন ক্ষতিগ্রস্ত হয়নি এবং ওই ভবনের মাত্র ১০০ মিটার দূরে থাকা ওই বাড়ি লক্ষ্য করা হয়নি।’

এর আগে, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি থাকা আহমাদিনেজাদকে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় নিহত বলে খবর প্রকাশিত হয়েছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available