• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২২:০৯ (31-Aug-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

৩১ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৫:৩৬

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

৩১ আগস্ট সোমবার ভোরে ড্রোনটি ভূপাতিত করার পর পারস্য উপসাগরের পানিতে গিয়ে পড়ে বলে দাবি করেছে ইরানের আইআরজিসি।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন দূরপাল্লার ওই ড্রোনে আঘাত করেন। পরে ড্রোনটি পারস্য উপসাগরে পড়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানি যোদ্ধাদের প্রতি সবচেয়ে বড় সমর্থন হলো দেশটির জনগণের অব্যাহতভাবে মাঠে উপস্থিত থাকা।

তবে আইআরজিসির ড্রোন ভূপাতিতের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মেহের নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ