• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২২:৫৭ (31-Aug-2026)
  • - ৩৩° সে:

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

৩১ আগস্ট ২০২৬ দুপুর ১২:২৭:২৫

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এ কথা আসলে প্রথমেই স্মৃতিতে আসবে ফুটবল বিশ্বকাপে জার্মানদের অর্জনের কথা। দেশটি এখন হকিতেও চারবারের চ্যাম্পিয়ন। ২০২৬ ছেলেদের হকি বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা।

বেলজিয়ামের ওয়াভ্রেতে রোববার রাতে নিজেদের চতুর্থ এফআইএইচ হকি বিশ্বকাপ জিতেছে জার্মানি। ম্যাচের প্রথম কোয়ার্টারে জালের দেখা পায়নি কোন দল। দ্বিতীয় কোয়ার্টারেও গোল করতে পারেনি কেউ।

তৃতীয় কোয়ার্টারে গোলের জন্য মরীয়া হয়ে ওঠে স্পেন-জার্মানি। অবশেষে সাফল্য আসে জার্মানদের। ৪৪ মিনিটে গোল করেন মিশেল স্ট্রুথফ। চতুর্থ কোয়ার্টারে কোন দল গোল করতে না পারলে ওই ১-০ ব্যবধানের জয় পায় জার্মানি।

ছেলেদের হকি বিশ্বকাপে জার্মানরা এখন পাকিস্তানের সঙ্গে যৌথ সর্বোচ্চ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ