• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৩৯:৩৬ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিল পুলিশ

১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৩:৪৮

ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিয়েছে গুরুগ্রাম পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দেওয়ার আগে শনিবার আটক করা হয় তাঁকে। পরে শনিবার গভীর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

১০ অক্টোবর শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ নিজের বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়। দিল্লির যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁর।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই বিক্ষোভ ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। এ সময় বিরোধী দলের নেতা, অধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কনটেন্ট নির্মাতাসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে অপরাধ তদন্ত শাখার তিনটি দল ধ্রুব রাঠিকে আটক করে। পরে তাঁকে ওই শাখার একটি কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

সিজেপির এই বিক্ষোভের মূল দাবি ছিল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম বাতিল। তবে নিরাপত্তা ও প্রশাসনিক কারণ দেখিয়ে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দুই ‘এবি’র জন্মদিন আজ
দুই ‘এবি’র জন্মদিন আজ
১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:৩৪

ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিল পুলিশ
ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিল পুলিশ
১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৩:৪৮