• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫১:৪১ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

অভিজিৎসহ তিন নেতাকে গ্রেফতার দেখাল পুলিশ, দ্বিতীয় দিনেও বিক্ষোভের ডাক সিজেপির

১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:১২:১১

অভিজিৎসহ তিন নেতাকে গ্রেফতার দেখাল পুলিশ, দ্বিতীয় দিনেও বিক্ষোভের ডাক সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

১১ অক্টোবর রোববার সকালে সিজেপির আইনজীবীদের বিষয়টি জানায় পুলিশ। পরে সকাল ৯টার দিকে তিন নেতাকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দলের আইনজীবীরাও সেখানে উপস্থিত থাকবেন।

দিল্লি পুলিশের ভাষ্য অনুযায়ী, ভারতের নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।

দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন সিজেপির নেতারা। তবে কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ।

এরপরও বিক্ষোভ ঘিরে ব্যাপক জমায়েতের আশঙ্কায় শুক্রবার রাত থেকেই প্রস্তুতি নেয় পুলিশ। শনিবার রাজধানীজুড়ে ধরপাকড় চালানো হয়। মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার দেখানো হয়।

এদিকে, তিন নেতার মুক্তি চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিজেপি।

গ্রেফতারের আশঙ্কায় আগেই একটি ভিডিও ধারণ করে রেখেছিলেন তিন নেতা। পরে সেটি প্রকাশ করে দলটি। ভিডিওতে অভিজিৎ দীপকে জানান, তাঁরা আটক বা গ্রেফতার হলে অজিঙ্ক শিন্দে আন্দোলনের নেতৃত্ব দেবেন।

সেই ঘোষণা অনুযায়ী, রোববারও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। যন্তর মন্তরে সমর্থকদের জড়ো হওয়ার ডাক দেওয়া হয়েছে। এর আগেই দলটির তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

সূত্র:  আনন্দবাজার পত্রিকা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দুই ‘এবি’র জন্মদিন আজ
দুই ‘এবি’র জন্মদিন আজ
১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:৩৪

ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিল পুলিশ
ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিল পুলিশ
১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৩:৪৮