• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৪৩:৪১ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু

১৫ আগস্ট ২০২৬ সকাল ১০:২৫:৫২

মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অবরোধের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপে আবারও অপরিশোধিত তেল লোডিং শুরু হয়েছে। জুলাইয়ের পর প্রথমবারের মতো দ্বীপটির একটি জেটিতে তেলবাহী ট্যাংকারে কাঁচা তেল তোলার তথ্য পাওয়া গেছে।

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট শুক্রবার খাড়গ দ্বীপের আজারপাদ জেটিতে ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির একটি বৃহৎ অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে প্রায় ২০ লাখ ব্যারেল তেল লোড করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্যাংকারট্র্যাকার্স জানায়, ইরানের অন্যান্য তেল টার্মিনালেও ট্যাংকারে তেল লোডের কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অর্থ, মার্কিন অবরোধের মধ্যেও ইরানের তেল সরবরাহ ও রপ্তানি অবকাঠামো পুরোপুরি অচল হয়ে পড়েনি।

সংস্থাটি আরও জানায়, ইরানের তেল উৎপাদন বর্তমানে দেশটির অভ্যন্তরীণ পরিশোধনাগারগুলোর চাহিদা ও ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে উৎপাদিত অতিরিক্ত তেলের বড় অংশ বিদেশে রপ্তানির প্রয়োজন নাও হতে পারে।

খাড়গ দ্বীপ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। দেশটির সমুদ্রপথে অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে এই দ্বীপের জেটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ও মার্কিন অবরোধের মধ্যেও খাড়গ দ্বীপে তেল লোডিং পুনরায় শুরু হওয়াকে তেহরানের তেল সরবরাহ অবকাঠামো সচল রাখার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম
কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:০৯:৩৮