• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:২১:৪১ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী

১৫ আগস্ট ২০২৬ সকাল ১০:০৮:৪১

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী

ডেস্ক রিপোর্ট: অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

১৫ আগস্ট শনিবার ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা ক্রমেই বাড়ছে। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের অন্যতম ভিত্তি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ উল্লেখ করে তিনি অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংগীতের সঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা পড়ে শোনান।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম
কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:০৯:৩৮