আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একটি এআই-নির্মিত ছবি শেয়ার করে আলোচনায় এসেছেন। এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এমন একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে গ্রিক পুরাণের চরিত্র অ্যাটলাস-এর আদলে পৃথিবী বহন করতে দেখা যায়।
২৭ জুন শনিবার শেয়ার করা ছবিতে দেখা যায়, ট্রাম্পের গায়ে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা জড়ানো এবং তিনি দুই হাতে পৃথিবীর গোলক উঁচিয়ে ধরে আছেন। পোস্টটিতে কোনো ক্যাপশন বা ব্যাখ্যা যোগ করেননি তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার একদিন পর ট্রাম্প ছবিটি প্রকাশ করেন। পোস্টে কোনো ব্যাখ্যা না থাকলেও বিভিন্ন পর্যবেক্ষকের মতে, এটি বিশ্ব পরিস্থিতির ভার বহনের প্রতীকী উপস্থাপনা হতে পারে।
এ ধরনের প্রতীকী এআই ছবি ট্রাম্পের জন্য নতুন নয়। চলতি বছরের শুরুতে তিনি নিজের যিশু-সদৃশ একটি এআই ছবি শেয়ার করেছিলেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরে ট্রাম্প দাবি করেন, ছবিটি তাকে একজন ‘চিকিৎসক’ হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছিল।
গ্রিক পুরাণে অ্যাটলাস ছিলেন এক টাইটান, যাকে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়ার শাস্তি হিসেবে চিরকাল আকাশ বা স্বর্গ বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীকালে শিল্পকর্ম ও জনপ্রিয় সংস্কৃতিতে তাকে পৃথিবী বহনকারী চরিত্র হিসেবেই বেশি উপস্থাপন করা হয়।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available