• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৫৩:৫০ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

নিরাপত্তা শঙ্কায় অ্যাপার্টমেন্ট ছাড়ছেন সালমান খান?

২৮ জুন ২০২৬ সকাল ১১:৩৪:০২

নিরাপত্তা শঙ্কায় অ্যাপার্টমেন্ট ছাড়ছেন সালমান খান?

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খানের দীর্ঘদিনের ঠিকানা ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় তার পরিবারের নতুন আবাসিক ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার পর থেকেই এ আলোচনা জোরালো হয়েছে। তবে এ বিষয়ে এখনো সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (MCZMA) বান্দ্রার চিম্বাই এলাকায় একটি ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে। জমিটি সালমান খানের মা সালমা খানের নামে নিবন্ধিত। সেখানে আগে একটি দুইতলা ভবন ছিল, যা ভেঙে ফেলা হয়েছে।

নতুন প্রকল্পে ছয়তলা ভবনের পাশাপাশি গ্রাউন্ড ফ্লোর ও স্টিল্ট পার্কিং থাকবে। উপকূলীয় এলাকায় নির্মাণ হওয়ায় পরিবেশগত বিভিন্ন শর্তও মানতে হবে। নির্মাণকাজে কোনো গাছ কাটা যাবে না, বরং নতুন গাছ লাগাতে হবে।

নতুন বাড়ি নিয়ে আলোচনায় এসেছে নিরাপত্তার বিষয়টিও। দীর্ঘদিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান। এ কারণে তিনি বর্তমানে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। নতুন ভবনটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে হওয়ায় সেখানে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা আরও নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে।

১৯৭৪ সাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছে খান পরিবার। প্রায় ৫২ বছর ধরে এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের অসংখ্য স্মৃতি। ফলে নতুন ভবন নির্মাণের অনুমোদনের খবর প্রকাশের পর ভক্তদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন বাড়িতে উঠবেন কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।

সূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us