• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:২০:৪০ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

ফের বৈঠকে বসতে সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র: হামিদ মীর

১৩ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩০:৪১

ফের বৈঠকে বসতে সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র: হামিদ মীর

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক নিয়ে পাকিস্তানের প্রবীণ সাংবাদিক ও বিশ্লেষক হামিদ মীর গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তার মতে, দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যতে আরেক দফা আলোচনায় বসতে সম্মত হয়েছেন। পরবর্তী বৈঠকের সময় ও স্থান পরে নির্ধারণ করা হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের একটি টকশোতে তিনি বলেন, এই আলোচনা ব্যর্থ বলা যাবে না, কারণ এক বা দুটি বৈঠকে কোনো জটিল ইস্যুর চূড়ান্ত সমাধান হয় না।

Ad
Ad

হামিদ মীরের দাবি, বৈঠকে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে আংশিক ঐকমত্যও তৈরি হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই দেশকেই নিজ নিজ সরকারের সঙ্গে আরও আলোচনা করতে হবে।

Ad

তিনি আরও জানান, আলোচনার সুনির্দিষ্ট বিষয়গুলো এখনই প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণে পরবর্তী আলোচনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।

তার ভাষ্য অনুযায়ী, ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক অবস্থান নেন এবং বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

আলোচনার পর ইরানি প্রতিনিধি দল কিছু সময় পাকিস্তানে অবস্থান করলেও মার্কিন প্রতিনিধি দল দ্রুত ফিরে যায় বলেও তিনি উল্লেখ করেন। ইরানি পক্ষ পাকিস্তানের আয়োজকদের ধন্যবাদ জানায়।

যুদ্ধবিরতি প্রসঙ্গে হামিদ মীর বলেন, বর্তমান পরিস্থিতি ধরে রাখার চেষ্টা চলছে এবং পরোক্ষ যোগাযোগের মাধ্যমে এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তানের পাশাপাশি তুরস্ক ও চীন ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু নিয়ে কিছু অগ্রগতির সম্ভাবনা থাকলেও, তার মতে সবচেয়ে জটিল বিষয় হলো লেবানন পরিস্থিতি। এই ইস্যুতেই দুই পক্ষের অবস্থান এখনো ভিন্ন।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালী নিয়ে দেওয়া বক্তব্য অনেকটাই অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। আলোচনার বাস্তব অগ্রগতির সঙ্গে প্রকাশ্য বক্তব্যের পার্থক্য থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সবশেষে হামিদ মীরের ধারণা, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ কিছু ক্ষেত্রে সমঝোতার সম্ভাবনা থাকলেও লেবানন ইস্যুতেই বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ আটক ১
চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ আটক ১
১৩ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০০:৫৬







Follow Us