• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৩৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার

১৩ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৮:১৯

জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার

গাজীপুর প্রতিনিধি: জামিনে কারামুক্ত হয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। আজ ১৩ এপ্রিল সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ জানায়, ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া আবুল সরকারকে উচ্চ আদালত গত ৫ এপ্রিল ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। জামিনের কাগজ রোববার কারাগারে পৌঁছায় এবং যাচাই-বাছাই শেষে সোমবার তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২–এর জেল সুপার হালিমা খাতুন তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তির সময় কারাফটকে তার স্বজন ও ভক্তরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরদিন ঘিওর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওই মামলায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭