• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫২:০২ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সব দাবি না মানলে অস্তিত্ব থাকবে না ইরানের: ট্রাম্প

১০ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৭:০৪

যুক্তরাষ্ট্রের সব দাবি না মানলে অস্তিত্ব থাকবে না ইরানের: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে নিতে হবে, অন্যথায় দেশটির অস্তিত্বই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। খবর সিবিএস নিউজের।

ট্রাম্প বলেন, ইরানকে নিয়ে খুব শিগগিরই একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে—যেভাবেই হোক। তাঁর ভাষায়, ‘হয় তারা আমাদের সবকিছু দেবে, নয়তো তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তারা সেটা জানে।’

শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার প্রসঙ্গ তুলে নোবেল কমিটির সমালোচনা করার সময় ইরানকে নিয়ে এ হুমকি দেন ট্রাম্প। এর আগেও একাধিকবার নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

নোবেল কমিটিকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক নাভানেথেম পিল্লাইকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তিনি পিল্লাইকে ‘রহস্যময় ব্যক্তি’ বলেও উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, এ সিদ্ধান্ত নরওয়ে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য অমোচনীয় কলঙ্ক হয়ে থাকবে।

নোবেল শান্তি পুরস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, গণতন্ত্রবিরোধী ও সভ্যতার শত্রু—এমন কিছু উগ্র মতাদর্শীর কারণে পুরস্কারটির মর্যাদা স্থায়ীভাবে ক্ষুণ্ন হয়েছে।

ইরানকে নিয়ে ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ এবং কূটনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। তাঁর বক্তব্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল
১০ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৩:১৭



আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
১০ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২১:১০