• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৯:৩৩ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানে নতুন হামলার পরিকল্পনা আপাতত নেই: ট্রাম্প

৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৮:০৯

ইরানে নতুন হামলার পরিকল্পনা আপাতত নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আপাতত নতুন করে সামরিক হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৩ নভেম্বর মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর সময় যে লক্ষ্য নির্ধারণ করেছিল, এরই মধ্যে তা অর্জিত হয়েছে। তাই নতুন করে হামলার প্রয়োজন দেখছেন না তিনি।

এদিকে ইরানের সঙ্গে সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। কাতারের মধ্যস্থতায় দোহায় ২ দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তারা আশাবাদী। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না—এ শর্তে অনড় রয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুন

মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার-জর্জিয়ায় বটমসের ইতিহাস

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক অভিযান পুনরায় শুরুর পক্ষে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপের মুখেও রয়েছেন ট্রাম্প।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আরও বাড়ল স্বর্ণের দাম
আরও বাড়ল স্বর্ণের দাম
৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:২৬





শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৭:০৪

৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৬