• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১৮:১৮ (04-Nov-2026)
  • - ৩৩° সে:
ইরানে নতুন হামলার পরিকল্পনা আপাতত নেই: ট্রাম্প

ইরানে নতুন হামলার পরিকল্পনা আপাতত নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আপাতত নতুন করে সামরিক হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।৩ নভেম্বর মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর সময় যে লক্ষ্য নির্ধারণ করেছিল, এরই মধ্যে তা অর্জিত হয়েছে। তাই নতুন করে হামলার প্রয়োজন দেখছেন না তিনি।এদিকে ইরানের সঙ্গে সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। কাতারের মধ্যস্থতায় দোহায় ২ দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তারা আশাবাদী। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না—এ শর্তে অনড় রয়েছে ওয়াশিংটন।অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক অভিযান পুনরায় শুরুর পক্ষে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপের মুখেও রয়েছেন ট্রাম্প।এটিভি/এসটিও