• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫১:৩৯ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

বৃটেনে প্রথমবার ডিজেলের দাম ২ পাউন্ড ছাড়াল

৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৫:৪০

বৃটেনে প্রথমবার ডিজেলের দাম ২ পাউন্ড ছাড়াল
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বৃটেনে প্রথমবারের মতো ডিজেলের গড় খুচরা দাম প্রতি লিটার ২ পাউন্ড ছাড়িয়েছে। ২ অক্টোবর শুক্রবার দেশটিতে প্রতি লিটার ডিজেলের গড় দাম বেড়ে ২০০ দশমিক ০১ পেন্সে দাঁড়ায়। মোটরচালকদের সংগঠন আরএসি জানিয়েছে, এটি দেশটির ইতিহাসে ডিজেলের সর্বোচ্চ গড় খুচরা দাম।

আরএসি’র তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির তুলনায় ডিজেলের দাম এখন ৪০ দশমিক ৫ শতাংশ বেশি। ৫৫ লিটারের একটি গাড়ির ট্যাংক পূর্ণ করতে বর্তমানে খরচ হচ্ছে প্রায় ১১০ দশমিক ০১ পাউন্ড। ফেব্রুয়ারির শেষভাগের তুলনায় একই পরিমাণ ডিজেল কিনতে এখন প্রায় ৩১ দশমিক ৭০ পাউন্ড বেশি খরচ হচ্ছে।

এর আগে ২০২২ সালের জুনে প্রতি লিটার ডিজেলের দাম ১৯৯ দশমিক ০৯ পেন্সে উঠেছিল, যা এত দিন দেশটির সর্বোচ্চ রেকর্ড ছিল। নতুন দাম সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

শুধু ডিজেল নয়, পেট্রোলের দামও বেড়েছে। আরএসি’র হিসাবে, বর্তমানে বৃটেনে প্রতি লিটার পেট্রোলের গড় দাম ১৭৪ দশমিক ৭১ পেন্স। ৫৫ লিটারের একটি ট্যাংক পূর্ণ করতে খরচ হচ্ছে প্রায় ৯৬ দশমিক ০৯ পাউন্ড, যা ২৮ ফেব্রুয়ারির তুলনায় ২৩ দশমিক ০৩ পাউন্ড বেশি।

জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় উঠলেও দেশটিতে ডিজেলের সরবরাহে তাৎক্ষণিক সংকট নেই বলে জানিয়েছে বৃটিশ সরকার। তবে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা এবং রাশিয়ার ডিজেল রপ্তানি বিধিনিষেধ ইউরোপের বাজারে চাপ বাড়িয়েছে।

আরএসি বলছে, জ্বালানির উচ্চমূল্যের প্রভাব শুধু ব্যক্তিগত গাড়ির মালিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পণ্য পরিবহন, সরবরাহব্যবস্থা ও বেশি গাড়িনির্ভর ব্যবসার ব্যয়ও বাড়তে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত পণ্য ও সেবার দামেও পড়তে পারে।

এদিকে জ্বালানির বাজারে চাপ কমাতে জরুরি মজুত থেকে তেল ও ডিজেল ছাড়ার বিষয়েও আলোচনা চলছে। জি-৭ দেশগুলো চার মাসে জরুরি মজুত থেকে মোট ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:০৬

রেকর্ড গড়লেন অজয়ের দৃশ্যম ৩
রেকর্ড গড়লেন অজয়ের দৃশ্যম ৩
৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:১৮