• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ সকাল ১০:০৭:৩০ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

১৬ মার্চ ২০২৬ সকাল ০৮:৩১:৪৩

কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ‘নিশ্চিতভাবে’ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে, এমনকি তার আগেও শেষ হতে পারে। এ তথ্য জানিয়েছে দ্য হিল।

১৫ মার্চ রোববার এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এই সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। এমনও হতে পারে, এর আগেই শেষ হয়ে যাবে। তবে এটি অবশ্যই শেষ হবে।’

Ad
Ad

পরমাণু ইস্যুতে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

Ad

এর জবাবে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্বার্থ লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। এতে দ্রুতই সংঘাত তীব্র রূপ নেয় এবং রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়।

গত সপ্তাহে উপসাগরীয় কয়েকটি দেশ—কুয়েত, সৌদি আরব ও কাতার—যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এছাড়া বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানও ইরানের বিভিন্ন আক্রমণের মুখোমুখি হয়েছে বলে জানা গেছে।

এদিকে যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। কিছু অর্থনীতিবিদ সতর্ক করেছেন, দীর্ঘস্থায়ী সংঘাত দেশটিকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিতে পারে।

তবে যুদ্ধের সময়কাল নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তিনি বলেছিলেন, সামরিক অভিযান শেষ হতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। পরে আবার বলেন, যুদ্ধ শেষ হবে যখন তিনি ‘নিজের অনুভূতি’ দিয়ে তা বুঝতে পারবেন।

জ্বালানির দামের ওঠানামা প্রসঙ্গে ক্রিস রাইট বলেন, ‘যুদ্ধ শেষ হলে সরবরাহ আবার স্বাভাবিক হবে এবং দামও কমে আসবে। আমাদের প্রশাসন জানে স্বল্পমেয়াদে কিছু বিঘ্ন ঘটতে পারে।’

তিনি আরও বলেন, মূল্য বৃদ্ধির প্রভাব দীর্ঘ সময় স্থায়ী হবে না। সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও এটি কয়েক সপ্তাহের বিষয় হতে পারে, মাসব্যাপী নয়।

সূত্র: দ্য হিল, এবিসি নিউজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









স্বর্ণের আজকের বাজারদর
স্বর্ণের আজকের বাজারদর
১৬ মার্চ ২০২৬ সকাল ০৯:৩২:০৭



Follow Us