• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩৫:৩১ (10-Jul-2026)
  • - ৩৩° সে:

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১২

১০ জুলাই ২০২৬ দুপুর ০২:৩১:১৭

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১২

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।

স্থানীয় সময় ১০ জুলাই শুক্রবার ভোরে আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি নজিরবিহীন মানবিক বিপর্যয়।

এর আগে দাবানলে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

আন্দালুসিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে দাবানলে ক্ষতিগ্রস্ত আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোসসহ আশপাশের এলাকার বাসিন্দাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

এর কয়েক দিন আগেই দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেই আগুনের কারণে স্পেন সীমান্তসংলগ্ন প্রায় দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের মে ও জুন মাসে পশ্চিম ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে বিস্তীর্ণ এলাকা শুকিয়ে গেছে। ফলে বনাঞ্চলগুলো দাবানলের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মতে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়তে পারে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
১০ জুলাই ২০২৬ বিকাল ০৩:০১:৪৩



স্পেনে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১২
স্পেনে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১২
১০ জুলাই ২০২৬ দুপুর ০২:৩১:১৭






Follow Us