• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৩৪:৫০ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক খাগড়াছড়ির পথে

১০ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৩:০২

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক খাগড়াছড়ির পথে

খাগড়াছড়ি প্রতিনিধি: সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের স্কটে নিরাপদে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির পথে।

১০ জুলাই সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত মোট ৪২১ জন পর্যটক সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেন।

খাগড়াছড়ি তে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক–বাঘাইহাট এবং খাগড়াছড়ি সড়কের নিম্নাঞ্চলে পানি কমে যাওয়ায় এবং আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে।

জানা যায়, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পর্যটকদের বহনকারী ছোট-বড় মোট ১০১টি যানবাহন সাজেক ত্যাগ করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় আর কোনো পর্যটক অবস্থান করছেন না।

সাজেক থেকে ফিরে আসা অনেক পর্যটক প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের আন্তরিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তাঁদের মতে, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ, সার্বক্ষণিক তদারকি এবং সহযোগিতার ফলে তারা নিরাপদে গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪