• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৪২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১০ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৭:৫৫

টাঙ্গাইলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিতা আক্তার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

১০ জুলাই শুক্রবার সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ আগে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় রিতা আক্তারের স্বামী সাখাওয়াত হোসেন (৬০) এবং ছেলে আরিফ (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, ভুয়াপুর থেকে জামালপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী ওই নারী নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২