• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:১৮:৫১ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে প্রথম মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

১২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৭:৪২

মধ্যপ্রাচ্যে প্রথম মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ডের বিধান আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে লেবানন। ১১ আগস্ট মঙ্গলবার দেশটির সংসদে ঐতিহাসিক ভোটের মাধ্যমে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান অনুমোদন করা হয়। একই সঙ্গে আগের মৃত্যুদণ্ডের রায়গুলোও যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়েছে।

লেবাননের ১২৮ সদস্যের সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্য মৃত্যুদণ্ড বিলুপ্তির পক্ষে ভোট দেন। তবে হিজবুল্লাহর সংসদীয় ব্লক এ উদ্যোগের বিরোধিতা করেছে। ভোটের সুনির্দিষ্ট সংখ্যা সংসদের বিবৃতিতে জানানো হয়নি।

সংসদে দেওয়া বক্তব্যে দেশটির বিচারমন্ত্রী আদেল নাসার মৃত্যুদণ্ড বিলুপ্তির উদ্যোগকে দেশের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

লেবাননে ২০০৪ সাল থেকে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে আইনে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় দেশটির আদালত বিভিন্ন সময়ে মৃত্যুদণ্ডের রায় দিয়ে আসছিল। ফলে দুই দশকের বেশি সময় ধরে কার্যত মৃত্যুদণ্ড কার্যকর না হলেও আইনি কাঠামোয় এর অস্তিত্ব ছিল।

এবার সংসদের সিদ্ধান্তের মাধ্যমে সেই দীর্ঘদিনের স্থগিতাবস্থার অবসান হলো। নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি এটিকে লেবাননের জন্য গুরুত্বপূর্ণ মানবাধিকার অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, দুই দশকের বেশি সময় ধরে মৃত্যুদণ্ড কার্যকর না করার পর এবার সেটিকে স্থায়ী আইনি সুরক্ষায় রূপ দেওয়া হলো।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে লেবাননের মন্ত্রিসভা মৃত্যুদণ্ড বিলুপ্তির একটি খসড়া আইনে সমর্থন জানিয়েছিল। চলতি বছরের শুরুতে বিষয়টি নিয়ে সংসদে আইন প্রণয়নের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হয়।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১২ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৫:৪১




অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা
অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা
১২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৮:১১