• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:২১:১১ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

বাশার ও তার সহচরদের মৃত্যুদণ্ডে উৎসবের আমেজ সিরিয়ায়

১২ আগস্ট ২০২৬ সকাল ০৯:২১:৩০

বাশার ও তার সহচরদের মৃত্যুদণ্ডে উৎসবের আমেজ সিরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: পতিত স্বৈরশাসক বাশার আল আসাদ ও তার সহচরদের মৃত্যুদণ্ডে উৎসবের আমেজ তৈরি হয় সিরিয়ায়। আদালতের রায় প্রকাশের পরই রাস্তায় নেমে আসে উচ্ছ্বসিত জনতা।

জাতীয় পতাকা হাতে দামেস্কের আদালত প্রাঙ্গণে উল্লাস করেন সাধারণ নাগরিকরা। কেউ কেউ আবার উপস্থিত হয়েছেন পতিত সরকারের আমলে নির্যাতনে নিহত পরিজনের ছবি নিয়ে। চোখে মুখে যেন বহু বছরের বঞ্চনা ঘুচে যাওয়ার স্বস্তি।

রায়ের সংবাদ শোনার পর একজন সিরিয়ান বলেন, ১৪টি বছর আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। প্রথমে স্বৈরাচারের পাশবিক নির্যাতনের শিকার হয় দেরা'র ছেলে মেয়েরা। এরপর সইতে হয়েছে যুদ্ধ আর ক্ষতবিক্ষত হওয়ার বেদনা। সিরিয়ার মানুষকে অভিনন্দন, শহীদ জননীদের শুভেচ্ছা।

বিগত আমলে নির্যাতনের শিকার অনেক ব্যক্তিই স্মরণ করেন দুঃসহ স্মৃতি। আসাদ সরকারের সহযোগীদের মৃত্যুদণ্ড হওয়ায় আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে পতনের পর স্বপরিবারে মস্কোতে রাজনৈতিক আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস প্রধান আহমেদ আল শারা।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১২ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৫:৪১




অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা
অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা
১২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৮:১১