অনলাইন ডেস্ক: ছাত্রদের টানা আন্দোলন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী।
২৬ জুলাই রোববার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, ২৫ জুলাই শনিবার ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানান, দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো নিয়ে সমঝোতা হলে সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
১৯৬২ সালের ২৭ নভেম্বর কর্ণাটকের বিজাপুরে জন্মগ্রহণ করেন প্রহ্লাদ যোশী। হুব্বাল্লির রেলওয়ে স্কুল ও নিউ ইংলিশ স্কুলে পড়াশোনা শেষে তিনি শ্রী কদসিদ্ধেশ্বর আর্টস কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত হওয়ার আগে তিনি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে কর্ণাটকে বিজেপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৪ সাল থেকে ধারওয়াড় লোকসভা আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
প্রহ্লাদ যোশী ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সংসদ বিষয়ক, কয়লা ও খনি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর তাকে ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এবার তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available