আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৭ জুন শনিবার ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিরা এ চুক্তিতে সই করেন। খবর বিবিসির।
চুক্তির মূল লক্ষ্য হলো লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা জোরদার করা। এ লক্ষ্য বাস্তবায়নে একটি তৃতীয় পক্ষ সমন্বয়কের ভূমিকা পালন করবে বলেও জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একটি যৌথ সামরিক সমন্বয় গ্রুপ গঠনের প্রস্তাব দেওয়া হয়। তবে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে, ইসরায়েল এখনো লেবাননের কিছু এলাকা দখলে রেখেছে এবং প্রয়োজন হলে সেখানে সামরিক অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে।
লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, এই কাঠামোগত চুক্তির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করা।
তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না। সংগঠনটি নিরস্ত্রীকরণের বিষয়ে আপত্তি জানিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available