• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৫০:০৯ (17-May-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ মে ২০২৬ সকাল ০৯:৪৬:৩৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির অচলাবস্থা কাটাতে এবং থমকে থাকা শান্তি আলোচনা এগিয়ে নিতে আকস্মিক সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

১৬ মে শনিবার দুই দিনের সরকারি সফরে তিনি তেহরানে পৌঁছান বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যমগুলো।

Ad
Ad

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং দুই দেশের মধ্যে আলোচনার গতি বাড়াতে পাকিস্তান ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর।

Ad

তেহরানে পৌঁছালে মহসিন নাকভিকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি। এর কয়েক দিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও তেহরান সফর করেছিলেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনে শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে পাকিস্তান। গত মাসে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজনও করেছিল দেশটি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পরে ৯ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলে সাময়িকভাবে সংঘাত বন্ধ হয়। তবে বর্তমানে সেই যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে রয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কিছু বার্তা পেয়েছে তেহরান। এসব বার্তা থেকে বোঝা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

তবে এর আগে ইরানের দেওয়া একটি পাল্টা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছিলেন, বর্তমান যুদ্ধবিরতি কার্যত “লাইফ সাপোর্টে” রয়েছে।

ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে গত মঙ্গলবার ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, শান্তির স্বার্থে ওয়াশিংটনের উচিত তেহরানের প্রস্তাব গ্রহণ করা। অন্যথায় যুক্তরাষ্ট্রকে চরম ব্যর্থতার মুখোমুখি হতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ মে ২০২৬ দুপুর ১২:০১:৩৩






Follow Us