আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে। বর্তমানে তিনি ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি—এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংকটময় সময়ে পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা এবং সংসদ পরিচালনায় দক্ষতার কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রহ্লাদ জোশীর ওপর আস্থা রেখেছেন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং বিরোধীদের সঙ্গে সমন্বয় ও সংসদের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিটসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে সরকারের ওপর চাপ বেড়েছে। চলমান সংসদ অধিবেশনে এ বিষয়ে বিরোধীদের সমালোচনার জবাব দেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই প্রহ্লাদ জোশীর অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া পরীক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা পুনরুদ্ধার, প্রশ্নফাঁস প্রতিরোধে নতুন আইনের বাস্তবায়ন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) কাঠামোগত সংস্কার তদারকির দায়িত্বও তার ওপর বর্তাবে।
বিশ্লেষকদের ধারণা, শিক্ষা মন্ত্রণালয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অভিজ্ঞ প্রশাসক হিসেবেই প্রহ্লাদ জোশীকে সামনে এনেছে মোদী সরকার।
সূত্র: আনন্দবাজার
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available