• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৫৩:১৩ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

স্ত্রী-তিন কন্যাকে খুনের পর বাবাকে চা বানিয়ে দিয়ে বাড়ি ছাড়লেন যুবক!

১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৯

স্ত্রী-তিন কন্যাকে খুনের পর বাবাকে চা বানিয়ে দিয়ে বাড়ি ছাড়লেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের জয়পুরে ঘটে গেল এক নৃশংস ও লোমহর্ষক ঘটনা। পারিবারিক কলহ ও আর্থিক অনটনের জেরে স্ত্রী এবং তিন কন্যাকে একে একে খুন করার অভিযোগ উঠেছে রাহুল নামের এক যুবকের বিরুদ্ধে।

চাঞ্চল্যকর বিষয় হলো, এত বড় ঘটনার পরও বিন্দুমাত্র বিচলতা দেখাননি অভিযুক্ত; বরং ঠান্ডা মাথায় দাড়ি কামিয়েছেন, স্নান করেছেন এবং অসুস্থ বাবাকে চা বানিয়ে খাইয়ে শান্তভাবে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালেও ওই বাড়ি থেকে কোনো চিৎকার বা ধস্তাধস্তির আওয়াজ পাননি প্রতিবেশীরা। এমনকি রাহুলের অসুস্থ বাবা লক্ষ্মীনাথও পাশের ঘরে ঘুমিয়ে থাকায় টের পাননি যে তার পুত্রবধূ ও তিন নাতনি ইতিমধ্যে চিরতরে নিস্তব্ধ হয়ে গেছেন।

পুলিশ জানিয়েছে, নৃশংস এই হত্যাকাণ্ডের পর রাহুল স্বাভাবিক নিয়মে দুধওয়ালার কাছ থেকে দুধ নেন। এরপর অসুস্থ বাবাকে চা খাবেন কি না তা জিজ্ঞাসা করেন এবং নিজেই চা বানিয়ে দেন। চা দেওয়ার পরই তিনি নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে যান।

এদিকে দীর্ঘক্ষণ পুত্রবধূ ও নাতনিদের কোনো সাড়াশব্দ না পেয়ে বৃদ্ধ লক্ষ্মীনাথ কোনোমতে নিজের ঘর থেকে ছেলের ঘরে গিয়ে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি তিন নাতনি ও বৌমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই দৃশ্য দেখে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

প্রাথমিক তদন্তে তদন্তকারীরা পারিবারিক কলহ ও আর্থিক অনটনকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে মনে করছেন। তবে রাহুল ও তাঁর স্ত্রী গীতার পরিবারের দাবি, দম্পতির মধ্যে কখনোই কোনো বড় ধরনের অশান্তি ছিল না। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পলাতক রাহুলকে গ্রেফতারে তল্লাশি শুরু করেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৪:৪৭




ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:১৮


৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪২