• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫০:৪৭ (02-May-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

২ মে ২০২৬ সকাল ০৯:১৭:০৪

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ হয়েছে। ১ মে শুক্রবার কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি এবং গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতার সমাপ্তি ঘটেছে।

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের হুমকি এখনো গুরুত্বপূর্ণ এবং তা মোকাবিলায় প্রস্তুতি অব্যাহত থাকবে।

Ad
Ad

চিঠিতে তিনি দাবি করেন, এই সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়নি। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হবে। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে।

Ad

এদিকে সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জিন শাহীনের প্রেসিডেন্টের এই অবস্থানের সমালোচনা করেছেন। তিনি বলেন, ৬০ দিনের সংঘাতের পরও প্রশাসনের কোনো স্পষ্ট কৌশল বা ‘এক্সিট প্ল্যান’ নেই।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন বা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রয়োজন হয়।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো কোনো দীর্ঘমেয়াদি চুক্তি হয়নি। একই দিনে ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় দেওয়া ইরানের সংশোধিত প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন, যা ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রগতিকে অনিশ্চিত করে তুলেছে।

তথ্যসূত্র: শাফাক নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us