সিরাজগঞ্জ প্রতিনিধি: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং আশপাশের গাছের শাখা-প্রশাখা অপসারণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি ক্যুইন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড।
কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কাজের স্বার্থে সাময়িক এ বিদ্যুৎ বিঘ্ন ঘটবে। এতে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available