• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৫:২৭ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত: আইসিজে সভাপতি

১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৩৯

রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত: আইসিজে সভাপতি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী এবং তাদের নিজস্ব ভাষা, শিল্পকলা ও স্বতন্ত্র আত্মপরিচয় রয়েছে বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।

১৯ নভেম্বর বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার শুনানিতে আদালতের ১৫ জন বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজে সভাপতি। রায় পাঠের সময় তিনি রোহিঙ্গাদের জাতিগত পরিচয় এবং মিয়ানমারে তাদের ওপর চলা দীর্ঘদিনের বৈষম্যের চিত্র তুলে ধরেন।

বিচারপতি ইওয়াসাওয়া ইউজি স্পষ্টভাবে উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয় থাকার পাশাপাশি মিয়ানমারে তারা যে কয়েক দশক ধরে ধারাবাহিক বৈষম্যের শিকার হয়ে আসছে, আদালতের সামনে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। এ কারণে রোহিঙ্গারা আন্তর্জাতিক আইনের অধীনে একটি 'সুরক্ষিত গোষ্ঠী' হিসেবে বিবেচিত হওয়ার পূর্ণ যোগ্যতা রাখে।

আরও পড়ুন

এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!

প্রায় সাত বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে এই ঐতিহাসিক মামলাটি দায়ের করে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল কি না, সেটিই এই মামলার মূল বিচার্য বিষয়।

এর পাশাপাশি, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত কথিত এই গণহত্যার ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের কোনো দায়বদ্ধতা রয়েছে কি না, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকেরা।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:১৫

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি
জরুরি বৈঠক ডেকেছে এনসিপি
১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১৬





ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৯


এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!
এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:২২