• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৭:৩৫:৪০ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

৯ জুলাই ২০২৬ সকাল ০৮:২৬:২২

আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় মর্যাদায় আজ ৯ জুলাই বৃহস্পতিবার ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে। নিজ জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাকে সমাহিত করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর ইরাকের কারবালা থেকে তার মরদেহ ইরানে আনা হয়। পরে জানাজার জন্য মরদেহ মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে নেওয়া হয়।

১৯৩৯ সালে জন্মগ্রহণকারী খামেনির জন্মও মাশহাদে। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত। শিয়াদের বিশ্বাস অনুযায়ী, ইমাম রেজা হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধর ও বারো ইমামের একজন। তার মাজারকে কেন্দ্র করেই মাশহাদ বিশ্বজুড়ে শিয়া মুসলিমদের কাছে বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে।

খামেনিকে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্তকে তার ধর্মীয় ও রাজনৈতিক মর্যাদার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ এই মাজার জিয়ারত করতে সেখানে যান।

শিয়া ঐতিহ্য অনুযায়ী, নবম শতকে বিষক্রিয়ায় মৃত্যুর পর ইমাম রেজাকে মাশহাদে সমাহিত করা হয়।

খামেনির ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবার জন্মও মাশহাদে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর একই মাজার কমপ্লেক্সে দাফন করা হয়েছিল। একসময় তাকে ইরানের সম্ভাব্য পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে বিবেচনা করা হলেও আকস্মিক মৃত্যুর কারণে সেই সম্ভাবনার অবসান ঘটে।

সূত্র: রয়টার্স, এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ভাঙছে ইসরায়েলের সংসদ, অক্টোবরে নির্বাচন
ভাঙছে ইসরায়েলের সংসদ, অক্টোবরে নির্বাচন
১৪ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:১১



Follow Us