• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:২২:৩৬ (17-Jul-2026)
  • - ৩৩° সে:

বৃহস্পতিবারের স্বর্ণের বাজারদর

৯ জুলাই ২০২৬ সকাল ০৮:৪০:২৭

বৃহস্পতিবারের স্বর্ণের বাজারদর

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমেছে।

৬ জুলাই সোমবার বেলা সোয়া ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ ৯ জুলাই বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

যেখানে ৫ জুলাই রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায় বেচাকেনা হয়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় কেনাবেচা হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিরিজের সমতায় ফিরল টাইগাররা
সিরিজের সমতায় ফিরল টাইগাররা
১৭ জুলাই ২০২৬ রাত ০৮:১৮:৫৩



দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা
দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা
১৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৪২







Follow Us