আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন এমন গোয়েন্দা তথ্য সামনে আসার পর কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চীন যদি ইরানে অস্ত্র পাঠায় তাহলে তারা বড় সমস্যায় পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এমন কিছু ঘটলে এর পরিণতি চীনকেই ভোগ করতে হবে।


হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘চীন যদি এটা করে, তাহলে তারা বড় সমস্যায় পড়বে।’ তবে এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কোনো আলোচনা হয়েছে কি না, তা জানাননি তিনি।

এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তিনজন গোয়েন্দা-সম্পর্কিত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, চলমান পরিস্থিতিতে ইরান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে এবং বিদেশি অংশীদারদের কাছ থেকে সহায়তা নিতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available