• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫২:৩৫ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের উপর আমাদের কোনো আস্থা নেই: বাঘের গালিবাফ

১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২০:৫৮

যুক্তরাষ্ট্রের উপর আমাদের কোনো আস্থা নেই: বাঘের গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।

১২ এপ্রিল রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিনিদের ওপর ইরানের কোনো আস্থা নেই এবং নতুন আলোচনায়ও তারা সেই আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে।

Ad
Ad

গালিবাফ লেখেন, ‘আমাদের প্রয়োজনীয় মনোভাব ও সদিচ্ছা আছে। কিন্তু আগের দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকে মার্কিনিদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই।’

Ad

তিনি আরও বলেন, ‘এই পর্বের আলোচনায় ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।’

তিনি পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে বলেন, আলোচনার আয়োজনের জন্য ভ্রাতৃপ্রতীম দেশ পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।

এর আগে ১১ এপ্রিল শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। বর্তমানে দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে।

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনায় অতিরিক্ত শর্ত আরোপ করেছে, যা তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়। ফলে চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়।

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরে প্রতিনিধি দল নিয়ে দেশে ফিরে গেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৮:৫০



আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লার শোক
আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লার শোক
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৫:৫৭

ডোপ টেস্টে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া
ডোপ টেস্টে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:২১







Follow Us