• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩৩:৪১ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ইরানের ৭৭৫টি স্কুলের সংস্কার সম্পন্ন

২২ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৭:২৫

যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ইরানের ৭৭৫টি স্কুলের সংস্কার সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ইরানের ১ হাজার ৩০০টি স্কুলের মধ্যে ৭৭৫টির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শিক্ষামন্ত্রী আলি রেজা কাজেমির বরাতে প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে অর্ধেকের বেশি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। প্রায় ২০টি স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে তিনি জানান।

Ad
Ad

তিনি আরও বলেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী তেহরান, ইসফাহানসহ কয়েকটি প্রদেশে।

Ad

কাজেমি জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর পুনর্গঠন কাজ চলতি বছরের অক্টোবরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম সরাসরি এবং অনলাইনে অব্যাহত ছিল। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিক সহায়তা বা কাউন্সেলিং সেবাও দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শাজারেহ তাইয়্যেবেহ গার্লস স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জন শিক্ষার্থীর স্মরণে বিভিন্ন স্কুলে শোকসভা আয়োজন করা হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা কর্মী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে গম পাচার, নুসরাতকে ইডির তলব
বাংলাদেশে গম পাচার, নুসরাতকে ইডির তলব
২২ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:৩৯











Follow Us