• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:২৪:৪১ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

‘মুসার আমল থেকেই গোলানে ইহুদিরা ছিল’, শারাকে নেতানিয়াহু

২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:০৮

‘মুসার আমল থেকেই গোলানে ইহুদিরা ছিল’, শারাকে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: গোলান মালভূমিতে ইহুদিদের উপস্থিতি প্রাচীনকাল মুসার আমল থেকেই ছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার গোলান মালভূমি নিয়ে বক্তব্যের জবাবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ দাবি করেন।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। এর আগে ২৩ সেপ্টেম্বর বুধবারের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গোলান মালভূমিকে সিরিয়ার ভূখণ্ড উল্লেখ করে সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানান।

শারার বক্তব্যের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু তাঁকে উদ্দেশ করে বলেন, তাঁর জানা উচিত যে বাইবেলীয় সময় থেকেই ইহুদিদের গোলান মালভূমিতে উপস্থিতি ছিল।

গোলান মালভূমি সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কৌশলগত ও জলসমৃদ্ধ এলাকা। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল এর বড় অংশ নিয়ন্ত্রণে নেয়। ১৯৮১ সালে ইসরায়েল একতরফাভাবে ওই ভূখণ্ডে নিজের আইন প্রয়োগ করে। তবে আন্তর্জাতিকভাবে গোলানকে সিরিয়ার ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে শারা ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করে গোলান মালভূমি থেকে প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, গোলান সিরিয়ার ভূখণ্ড হিসেবেই থাকবে।

এর জবাবে নেতানিয়াহু গোলানে ইহুদিদের ঐতিহাসিক উপস্থিতির দাবি তুলে ধরেন এবং ইসরায়েলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৫:১৭


দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:০৯

কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১
কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২১:৫৯