• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:০১:০৭ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:০৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। ২১ সেপ্টেম্বর সোমবার ভোরে এসব হামলা চালানো হয়। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কুনার প্রদেশের নুরগাল এলাকায় রাত আড়াইটার দিকে একটি বাড়িতে হামলা চালানো হয়। আফগান কর্মকর্তাদের দাবি, ওই হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

এর প্রায় দেড় ঘণ্টা পর পাকতিকা প্রদেশের বারমাল এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলার খবর পাওয়া যায়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তোর কান্দি এলাকায় একটি পরিত্যক্ত দোকান এবং রাখায় একটি পরিত্যক্ত বাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থানে হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার সকাল পর্যন্ত এসব হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নিরাপত্তা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানের ভেতরে অবস্থান করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে জুনেও কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ ওঠে। সে সময় তালেবান সরকার অন্তত ১৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। পাকিস্তান অবশ্য দাবি করেছিল, তাদের হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি ও অন্যান্য স্থাপনা।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই পক্ষের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষ হয়। পরে উত্তেজনা কমাতে সংলাপ ও সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও সীমান্তে বিচ্ছিন্ন সংঘাত অব্যাহত রয়েছে।

সর্বশেষ বিমান হামলার ঘটনায় কাবুল ও ইসলামাবাদের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্বশুরবাড়িতে চুরির মামলায় ঘরজামাই কারাগারে
শ্বশুরবাড়িতে চুরির মামলায় ঘরজামাই কারাগারে
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:৫৪

বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের
বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:০৪




আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:০৩

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:৩২



স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:২৯