আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রহস্যময় পিকঅ্যাক্স পাহাড়সহ আরও এক বা দুটি পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব স্থাপনা ধ্বংস করতে মাত্র ১০ মিনিট সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি।
৩১ অক্টোবর শনিবার পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, আমরা তাদের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছি। তবে আমাদের এখনো, আমি বলব এক থেকে দুটি স্থাপনা দেখতে (হামলা চালাতে) হবে। তবে আমরা এটি মাত্র ১০ মিনিটে করতে পারব।
এ সময় পিকঅ্যাক্স পাহাড়ের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আপনার পিকঅ্যাক্স পাহাড়ের দিকে দেখতে পারেন, আমাদের ওই পাহাড়টি নিয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা যা খুব দ্রুত সময়ে করতে পারব।’
পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, ইরান তাদের পারমাণবিক উপকরণ পিকঅ্যাক্স পাহাড়ের নিচে থাকা কোনো গোপন স্থানে রেখেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।
যুক্তরাষ্ট্র গত দুই বছরে ইরানে দুইবার হামলা চালালেও পিকঅ্যাক্স পাহাড়কে একবারও লক্ষ্যবস্তু করেনি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্পকে ওই পাহাড়ে হামলা চালানোর পরামর্শ দিয়ে আসছেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available