• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৭:০৯ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানের আরও দুই পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩২:২৮

ইরানের আরও দুই পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্পের ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রহস্যময় পিকঅ্যাক্স পাহাড়সহ আরও এক বা দুটি পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব স্থাপনা ধ্বংস করতে মাত্র ১০ মিনিট সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি।

৩১ অক্টোবর শনিবার পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, আমরা তাদের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছি। তবে আমাদের এখনো, আমি বলব এক থেকে দুটি স্থাপনা দেখতে (হামলা চালাতে) হবে। তবে আমরা এটি মাত্র ১০ মিনিটে করতে পারব।

আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বাড়লে নতুন ফ্রন্ট খুলতে পারে হিজবুল্লাহ

এ সময় পিকঅ্যাক্স পাহাড়ের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আপনার পিকঅ্যাক্স পাহাড়ের দিকে দেখতে পারেন, আমাদের ওই পাহাড়টি নিয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা যা খুব দ্রুত সময়ে করতে পারব।’

পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, ইরান তাদের পারমাণবিক উপকরণ পিকঅ্যাক্স পাহাড়ের নিচে থাকা কোনো গোপন স্থানে রেখেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

যুক্তরাষ্ট্র গত দুই বছরে ইরানে দুইবার হামলা চালালেও পিকঅ্যাক্স পাহাড়কে একবারও লক্ষ্যবস্তু করেনি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্পকে ওই পাহাড়ে হামলা চালানোর পরামর্শ দিয়ে আসছেন।

আরও পড়ুন

ইরানে নতুন হামলার প্রস্তুতি, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:৫১