• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:১০:০৪ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে স্কুলের ভবন ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত

১৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪০:৩৮

পাকিস্তানে স্কুলের ভবন ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২০ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে ক্লাস চলাকালীন এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, নিহত সব শিক্ষার্থীর বয়স ১৩ বছরের নিচে। ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন ছাত্র ও ২ জন ছাত্রী।

দুর্ঘটনায় আহত হয়ে আরও অন্তত ৪০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ছাদ ধসে পড়ার এই সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে জরুরি সেবা বাহিনী।

ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্দি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। ধসের কারণ নির্ণয় ও সঠিক তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

সূত্র: দ্য ডন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
১৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০১:৫০









ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৫:৪৭