• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:০৪:০৯ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৮:৪৮

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি ট্যাংকারে হামলার পর আগুন ধরে যায়। পরে জাহাজটিতে থাকা ২৩ ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার জরুরি উদ্ধারকারী দল।

৬ অক্টোবর মঙ্গলবার রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফ্রাম্যাক্স রিও’ নামের ট্যাংকারটিতে এ হামলার ঘটনা ঘটে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, একটি চালকবিহীন নৌযানের হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাহাজটির ২৩ সদস্যের নাবিকদলই ভারতের নাগরিক। হামলার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও উদ্ধারকারী দল সবাইকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। ঘটনায় কোনো নাবিক আহত হননি বলেও জানানো হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানায়, আগুনের তীব্রতার কারণে শুরুতে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে। পরে আগুনের তীব্রতা কমে এলে দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

হামলার পর জাহাজটির আশপাশে তেল জ্বলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের সিরিয়াস এলাকায় কয়েকটি সমুদ্রসৈকত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে পানি ও বায়ুর মান পর্যবেক্ষণ করা হচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে হামলাটিকে চালকবিহীন নৌযান বা নৌ-ড্রোনের হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কৃষ্ণ সাগরে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় ওই অঞ্চলের নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত কয়েক দিনেও কৃষ্ণ সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাংলাদেশে গাড়ি তৈরি করবে টয়োটা
বাংলাদেশে গাড়ি তৈরি করবে টয়োটা
৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০২:০১

উরুগুয়ের সামনে দাঁড়াতেই পারল না ভারত
উরুগুয়ের সামনে দাঁড়াতেই পারল না ভারত
৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩০:০৭