• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:২০:৫৮ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৪৩

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম বদল করে নিজের নামে অর্থাৎ ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে সতর্ক করে দিয়ে তিনি দাবি করেছেন, তেহরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ওয়াশিংটন জয়ী হচ্ছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন বাহিনী জয়ী হলেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করবে।

ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জিতছি এবং কৌশলগত এই প্রণালি আমরাই নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালির নাম এখন থেকে "ট্রাম্প প্রণালি" রাখা উচিত। আমি শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেব।’

আরও পড়ুন

বাইন্যান্স হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত, খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দেশটি এখন সামরিক ও রাজনৈতিকভাবে ভেঙে পড়ছে। তিনি দেশটির ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় হামলার ইঙ্গিত দিয়ে সতর্ক করেন, ইরান যেন কোনো ধরনের চালাকি করার চেষ্টা না করে। কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৮:২৯





টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪