• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৪১:২৩ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

ইয়েমেনে সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ৬০

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪১:২৯

ইয়েমেনে সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হয়েছেন। ৫ সেপ্টেম্বর শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টাব্যাপী এই লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা ও হুথিদের ৩১ যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।

ইয়েমেনের তিনটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। হুথিদের চিকিৎসা ও সামরিক সূত্রও তাদের ৩১ যোদ্ধা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

সরকারের নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরের একটি হাসপাতাল সূত্র জানায়, শহরটিতে একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয় বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন আরও সাতজন। বাসটি তায়িজ থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর এডেনের দিকে যাচ্ছিল। সরকারি এক কর্মকর্তা হামলার জন্য হুথিদের দায়ী করেছেন।

সাম্প্রতিক এই সংঘর্ষকে ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে সবচেয়ে তীব্র লড়াইগুলোর অন্যতম হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের জুলাইয়ে ওই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দেশটির পশ্চিমাঞ্চলে আবারও সংঘাত তীব্র হয়েছে।

এর আগে শুক্রবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালায়। দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, তায়িজ ও হোদেইদা প্রদেশে হুথিদের অবস্থান, সমাবেশ ও যানবাহন লক্ষ্য করে অন্তত ১৫টি হামলা চালানো হয়।

এদিকে তায়িজের পশ্চিমাঞ্চল ও হোদেইদার দক্ষিণাঞ্চলে হুথিদের সামরিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির কাছের এলাকাগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে হুথিরা। গুরুত্বপূর্ণ এই নৌপথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: গার্ডিয়ান, এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৫৫

নারী এশিয়া কাপসহ আজ টিভিতে যা দেখবেন
নারী এশিয়া কাপসহ আজ টিভিতে যা দেখবেন
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩২

দেশের যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে
দেশের যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:০৭





ইয়েমেনে সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ৬০
ইয়েমেনে সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ৬০
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪১:২৯