• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৪৯:২৬ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে আবারও বাড়ল তেলের দাম

৩১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:৫৯

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা দুটি ঘাঁটিতে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে।

৩১ আগস্ট সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৪০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে ওঠে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের নতুন করে উত্তেজনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

আইজি মার্কেটের বাজার বিশ্লেষক টনি সাইকামোর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মনে হচ্ছে আমরা আবারও সংঘাতের তীব্রতা বাড়ার একটি পর্যায়ে প্রবেশ করেছি। এটি কতদিন স্থায়ী হবে, তা বলা অসম্ভব। কয়েক দিনও হতে পারে, আবার কয়েক সপ্তাহও স্থায়ী হতে পারে।’

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬